২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 08:51 AM

Updated : 25 Apr 2022, 05:10 PM

আদালত এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাই কোর্ট পুলিশ ফাঁড়ির ওসি আবদুস সালাম।

মঙ্গলবার ভোর থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে  হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধে ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে  এই জামায়ত নেতার বিরুদ্ধে।

একাত্তরে তিনি ছিলেন জামায়াতের সেই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি। পদাধিকার বলেই আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন তিনি, যে বাহিনী গড়ে তোলা হয়েছিল বাঙালির মুক্তি সংগ্রাম দমনে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য।

আদালত এলাকায় পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে আছেন র্যা ব সদস্যরাও। ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে তারা অবস্থান নিয়েছেন।

সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিছু এলাকায় যান চালাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।