২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ পাঠানোর নামে প্রতারণা, নির্যাতন: আটক ১

কানাডার কথা বলে বিভিন্ন এলাকার ৩০ জনকে নেপালে নিয়ে গিয়ে নির্যাতনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 10:40 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

গ্রেপ্তার মোজাম্মেল হক দেওয়ান গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ার জামালপুর গ্রামের আব্দুল বারেক দেওয়ানের পুত্র।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, প্রতারণা ও নির্যাতনের মাধ্যমে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবার সন্ধ্যায় তাকে সিরাজদিখান থেকে গ্রেপ্তার করেছে।

এঘটনায় অন্যতম ভুক্তভোগী সিরাজদিখান উপজেলার পাথরঘাটা গ্রামের মো. আসিক শেখের বাবা আসাদ মাস্টার থানায় একটি প্রতারণার মামলা করেছেন জানান ওসি।

অভিযোগে বলা হয়, বিভিন্ন এলাকার ৩০ জনকে কানাডায় নিয়ে যাওয়ার কথা বলে বিমানে করে প্রথমে নেপাল এবং পরে ভারতের শিলিগুরির একটি হোটেলে নিয়ে যায় মোজাম্মেল। সেখানে তাদের হাত-পা বেঁধে নির্যাতন করে তাদের আত্মীয় স্বজনদের কাছে ফোন করে প্রায় ৩ কোটি টাকা পাঠাতে বাধ্য করে।

ভুক্তভোগী অন্যরা হলেন- সিরাজদিখান উপজেলার গুযাখোলা গ্রামের মো. মোস্তফা সেখের ছেলে নাছির উদ্দিন, শ্রীনগর উপজেরার বাঘড়া গ্রামের হাজী জমসের খার ছেলে তারেক, মাদারীপুর জেলার কালকিনী থানার পান্তাপাড়া গ্রামের হাবিব খার ছেলে আজম খান, নোয়াখলীর চাটখালী উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের আবুল বাসারের ছেলে ইমরান হাসেন, হরেকৃষ্ণপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল আল মামুন, জাহিদ হোসেন পরশ, ইমরান হোসেন, শ্রীনগর উপজেলার উত্তর বারাসুর গ্রামের মৃত হাতেম মৃধার ছেলে মোশারফ হোসেন মৃধা, মাদারীপুরের কালকিনি থানার নজরুল ইসলাম ও নরসিংদী সদরের বিলাশদী গ্রামের শাখাওয়াত হোসেন মোল্লার (নান্নু মোল্লার) ছেলে শাহেদুল ইসলাম মোল্লা।