২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে চার কেজি স্বর্ণসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় চার কেজি স্বর্ণালঙ্কার ও বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 12:46 PM

Updated : 25 Apr 2022, 05:09 PM

বিভাগের সহকারী পরিচালক সুশান্ত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুবাই থেকে আসা মো. নুরুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।

এসব স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে সাতটি নেকলেস, চারটি চেইন, এক জোড়া কানের দুল। এছাড়া ৩৩টি স্বর্ণের বারও রয়েছে।

অলঙ্কারগুলোর মোট ওজন ১৫০ গ্রাম ও বারের ওজন তিন কেজি ৮৩০ গ্রাম।

একই ব্যক্তির কাছে সাতটি মোবাইল ফোন সেট পাওয়া গেছে বলে জানিয়েছেন সুশান্ত পাল।

নুরুল ইসলাম বাংলাদেশ বিমানের বিজি-০০৪৬ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম এসেছিলেন।

সুশান্ত পাল জানান, নুরুল ইসলামের হাতে দুটি ব্যাগ ছিল। একটি ব্যাগ ইমিগ্রেশনে রেখে তিনি সটকে পড়ার চেষ্টা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা।