২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

জয়পুরহাটের সদর উপজেলা থেকে অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 02:59 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চকমোহন গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন ইসলাম (৩৫), একই উপজেলার তেঘর গ্রামের মৃত কাবেজ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৩) ও তেঘর চৌমূহনী গ্রামের রজব আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৪)।

মঙ্গলবার সকালে সদরের পালি এলাকা থেকে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে পালি এলাকায় অভিযান চালিয়ে সুমন, নজরুল ও জহুরুলকে আটক করা হয়। পরে নজরুলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে দেশে তৈরি একটি রিভলভার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি আব্দুরে রশিদ।