২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বিজিবি-৮ সুনামগঞ্জ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক এহসানুল হক (৩০) তাহিরপুরের লালঘাট গুচ্ছ গ্রামের বাসিন্দা। 

তাকে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীপুর উওর ইউনিয়নের চারাগাঁও এলাকা দিয়ে এহসানুল সীমান্তের ওপারে কয়লা আনতে গেলে বিএসএফ তাকে আটক করে।