২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানকে হত্যা, পরে আত্মহত্যার চেষ্টা

পাবনার আটঘরিয়ায় দুই বছরের সন্তানকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তার বাবা মহিদুল ইসলাম (২৮)।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 09:35 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

শনিবার বিকালে আটঘরিয়া পৌর এলাকার ধলেশ্বর গ্রামের এ ঘটনায় নিহত সোহাগের (২) খালা টুনি খাতুন (২৬) আহত হয়েছেন।

আটঘরিয়া থানার ওসি শেখ লেনিন আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিদুল তার স্ত্রী সুলতানা খাতুনের কাছ থেকে সোহাগকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে মহিদুল তার স্ত্রীকে মারধর শুরু করলে শিশুকে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন তার স্ত্রী। পরে জোর করে সোহাগকে ছিনিয়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মহিদুল।

এ সময় শিশুটির খালা টুনি খাতুন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও কুপিয়ে আহত করে মহিদুল। পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালান মহিদুল।

স্থানীয়রা এসে মহিদুল ও টুনিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে ওসি শেখ লেনিন আরও জানান, মহিদুল মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।