২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বন্দুক উদ্ধার, আটক ১

কক্সবাজার শহরে দেশে তৈরি তিনটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 09:13 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

সোমবার বিকালে লালদিঘীর পাড় এলাকায় এ অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক আবদুল মান্নান (৪০) মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার আজগর আলীর ছেলে।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ আব্দুল মান্নানের ব্যাগ তল্লাশি করে দেশে তৈরি তিনটি এলজি (লাইট গান) উদ্ধার করে।

এ ব্যাপারে মামলা করে তাকে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ওসি আবুল হোসেন।