পুরাই বাজিমাত!
চট্টগ্রামে তৃতীয় টেস্টেও জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ তে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়ের পর সজীব ওয়াজেদ তার ফেইসবুকে লেখেন, “জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য টাইগারদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন।পুরাই বাজিমাত! অসাধারণ!”
ফাইল ছবি
এর আগে ঢাকা ও খুলনা টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এই প্রথম টানা তিন টেস্ট জিতল দলটি।
