২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সোমবার হরতাল

সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলায় নতুন করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে আসামি করার প্রতিবাদে সোমবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় একটি সংগঠন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 06:16 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শনিবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট ‘আমরা সিলেটবাসী’ এক জনসভায় হরতালের ঘোষণা দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যার সম্পূরক চার্জশীটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

“এর প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীসহ সিলেটের সবকটি থানায় সর্বাত্মক হরতাল পালন করা হবে। আরফুল হক চৌধুরীর রাজনৈতিক দল বিএনপিও ওই দিন হরতাল করবে এবং হরতালকে সমর্থন দিয়ে রাজপথে থাকবে।”

আর আগে কিবরিয়া হত্যার মামলার চার্জশীট থেকে আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে আমরা সিলেটবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

গত বৃহস্পতিবার হবিগঞ্জ সদর বিচারিক হাকিমের আদালতে খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নতুন ১১ জনকে যুক্ত করে কিবরিয়া হত্যা মামলায় তৃতীয় দফা সম্পূরক অভিযোগপত্র জমা দেন সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল।

পুরনো খবর:

কিবরিয়া হত্যা: সম্পূরক অভিযোগপত্রে হারিছ, আরিফুলও আসামি