রাজধানীতে ৩১ বিদেশি আটক
অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে বনশ্রী, গুলশান ও উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে নাইজেরিয়ার ১২, ক্যামেরুনের ৫, উগান্ডার চারজন, গাম্বিয়ার তিনজন, আইভরি কোস্টের দুইজন এবং কেনিয়া, টোগো, মালি, মোজাম্বিক ও সেনেগালের একজন করে রয়েছেন।
নাজমুল আলম বলেন, মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
