২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকচাপায় পুলিশ নিহত

মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।  

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 10:38 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মানিকগঞ্জ সদর থানার এসআই শাহ আলম জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কফিল উদ্দিন (৪২) ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কনস্টেবলের দায়িত্বে ছিলেন।  তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে ঢাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন কফিল।

পথে বিপরীত দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।