শার্শায় এক ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের শার্শায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার সুবর্ণখালি গ্রামের স্বরুপদাহ ওয়াপদাহ খালের জোড়া সেতুর নিচ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শার্শা থানার ওসি শহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই ব্যক্তি মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
