২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার দোহারে ডাকাত সন্দেহে আটক ৩

ঢাকার দোহার উপজেলায় ডাকাত সন্দেহে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 04:24 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

দোহার থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মধ্যরাতে উপজেলার জালালপুর চক এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- রানীপুর গ্রামের শেখ কুদ্দুসের ছেলে বেলায়েত হোসেন (৩৫), মৌড়া গ্রামের মৃত শুকুর আলী ছেলে আছানূর (৩৬) ও দক্ষিণ কেরাণীগঞ্জের লাল মিয়ার ছেলে রনি (৩২)।

আটকের সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি চাপাতি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা মাহমুদুল বলেন, সোমবার মধ্যরাতে জালালপুর চক এলাকায় ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।