২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে পরোয়ানাভুক্ত আসামি জাসাস নেতা গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলায় রোববার বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 05:53 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

গ্রেপ্তার গোলাম রসুল মজুমদার গোলাপ (৪৫) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সভাপতি ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ জানান, দুপুরে গোপনে খবর পেয়ে আনন্দপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। আনন্দপুর ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

"দীর্ঘদিন ধরে পলাতক গোলাপের বিরুদ্ধে ফুলগাজী থানায় ২২/২৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১০/১২টি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছে," বলেন ওসি।