কক্সবাজারে যুবককে গুলি, ৭ লাখ টাকা ছিনতাই
কক্সবাজার শহরে এক যুবককে গুলি করে বিকাশ এজেন্টের সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আলী জাহান এলাকার মৌলভী আবু মনজুরের ছেলে।
আবু বক্কর জানান, শহরের ইসলামী ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করে একটি সিএনজি অটোরিকশা করে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মিজান কমিউনিকেশনের’ সামনে এসে নামেন।
এ সময় পেছন থেকে আসা ২টি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আসা ১২ জনের একটি দল তাকে পরপর ২টি গুলি করে।
একটি গুলি হাতে ও অপরটি বাম পায়ে লাগে।
এরপর দুর্বৃত্তরা ৭ লাখ টাকা নিয়ে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।
আহত ব্যবসায়ী জানান, তিনি দুর্বৃত্তদের মধ্যে আলাউদ্দিন ও রাসেল নামের দুই জনকে চিনতে পরেছেন।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, বিষয়টি শোনর পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
