২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 04:00 PM

Updated : 25 Apr 2022, 04:53 PM

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার বেলা ১২টার দিকে ইশ্বরবা এলাকায় কালীগঞ্জ-কোটচাদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের হানিফ আলীর মেয়ে শিরিনা বেগম (১৯) ও একই উপজেলার মাটিলা গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী নূরজাহান বেগম (৪৫)।

স্থানীয়দের সহায়তায় আহতদের কালীগঞ্জ, কোটচাদপুরের স্থানীয় হাসপাতালসহ যশোর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহেশপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।  

এতে পরিবহন দুটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন নূরজাহান।

পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিরিনা বেগম।