২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ৫ শিবিরকর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাশকতা চেষ্টার অভিযোগে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2014, 12:33 PM

Updated : 25 Apr 2022, 04:51 PM

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক শিবিরকর্মীরা হলেন, জাফরুল ইসলাম (গণিত, মাস্টার্স), ফরহাদ, ইসলাম (ইতিহাস, দ্বিতীয় বর্ষ), তবারুল হোসেন (প্রাক্তন ছাত্র), হাবিব (ফলিত গণিত, চতুর্থ বর্ষ) ও জুয়েল (ব্যবস্থাপনা বিভাগ, চতুর্থ বর্ষ)।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা প্রথম বিজ্ঞান ভবনের সামনে ক্যাম্পাসে নাশকতার জন্য মিলিত হয়েছিল, পুলিশ তাদেরকে সেখান থেকে ধাওয়া করে আটক করে। অন্য আরেকজন পালিয়ে যায়।

আটকদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।