২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সফরে মিয়ানমারের সেনা প্রতিনিধিরা

মিয়ানমার সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 10:32 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বুধবার ঢাকায় আসা এই দলটির নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার সেনাবাহিনীর ভাইস অ্যাডজুরেন্ট জেনারেল মেজর জেনারেল থান সু।

মিয়ানমার সেনাবাহিনীর দুই কর্মকর্তা ছাড়াও ছয় সদস্যের চিকিত্সক দল, ২৩ সদস্যের ফুটবল এবং ১৭ সদস্যের ভলিবল দল রয়েছে বলে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকারী দলটি আগামী রোববার ফিরে যাবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকারী দলটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, অ্যাডজুরেন্ট জেনারেল মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ এবং সামরিক চিকিত্সা সার্ভিসেস-এর মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চারদিনে প্রতিনিধি দলের সদস্যরা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অফ প্যাথলজি, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ মিলিটারি একাডেমি ‍ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবে।

এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর মিয়ানমার সেনাবাহিনীর ফুটবল দলের সঙ্গে এবং ১৮  অক্টোবর ভলিবল দলের প্রীতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ সেনাবাহিনীর দল।