২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো সাংবাদিক পিউয়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 04:26 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

এক শোক বাণীতে ফটো সাংবাদিকতায় পিউয়ের অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, “তার মৃত্যু ফটো সাংবাদিকতার জগতে এক অপূরণীয় ক্ষতি।”

সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক অবজারভারের ফটো সম্পাদক আজিজুর রহীম পিউ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন রাষ্ট্রপতি।