২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি ক্ষেত থেকে দুই কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 10:01 AM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার সকালে ফুলবাড়ি গ্রামে ঝিনাইদহ-যশোর সড়কের পাশের একটি ক্ষেত থেকে তাদের লাশ পাওয়া যায় বলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউনুস আলী জানিয়েছেন।  

নিহতরা হলেন-আবদুল হাদী (৩৫) ও সোহাগ আলী (৩০)। তাদের বাড়ি যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামে।

দুজনেরই মাথায় ও বুকে গুলি লেগেছে।

পুলিশ পরিদর্শক ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের পাশের ওই বেগুন ক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা লাশ দুটি দেখে থানায় খবর দেয়।

“সোমবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”   

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ইউনুস।