২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক ব্যবসায়ীকে অপহরণের একদিন পর উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 09:38 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার দুপুরে উপজেলার কেওঢালা বাগদাবাড়ি এলাকা থেকে অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত সানোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

উদ্ধার হওয়া রুহুল আমিন ইট-ভাটার ব্যবসার সঙ্গে জড়িত।

বন্দর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছুদিন আগে রুহুল আমিন মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছে জমি বিক্রি করেন। সে সময় সানোয়ার চাঁদা দাবি করলে রুহুল তা দিতে অসম্মতি জানান।  এর জের ধরে বৃহস্পতিবার রাতে রুহুলকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় সানোয়ারের লোকজন।

"এরপর থেকে রুহুল আমিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় রুহুলের স্ত্রী বাদী হয়ে শুক্রবার সকালে ধামগড় ফাঁড়িতে একটি জিডি করেন। পরে বন্দর থানা পুলিশ সানোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে একটি বন্ধ ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে এবং সানোয়ারকে গ্রেপ্তার করা হয়।"

এ ঘটনায় বন্দর থানায় একটি অপহরণ মামলা হয়েছে।

অভিযান চলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সানোয়ারের বেশ কয়েক সঙ্গী পালিয়ে যায় বলেও ওসি নজরুল জানিয়েছেন।