গাজীপুরে নারীর লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর জঙ্গলে লাশটি পাওয়া যায়।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, এলাকাবাসী সড়কের পাশের জঙ্গলে নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লাশের পরনে চেক সালোয়ার-কামিজ ছিল। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ওসি।
