২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সৈনিক মতিনকে দেখতে হাসপাতালে রিজভী

হাসপাতালে প্রতিনিধি দল পাঠিয়ে গুরুতর অসুস্থ ভাষা সৈনিক আবদুল মতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 08:48 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন মতিনকে দেখতে যায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ওই প্রতিনিধি দল।

দলে আরো ছিলেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও দলের সহ তথ্য-গবেষণা সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন।

রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডামের নিদের্শে ভাষা সৈনিকের অবস্থা জানতে আমরা বিকালে হাসপাতালের আইসিইউতে তাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ম্যাডামকে তা আমরা অবহিত করেছি।”

একমাসের বেশি সময় ধরে আবদুল মতিন এই হাসপাতলের চিকিৎসাধীন রয়েছেন। শারিরীক অবস্থার অবনতি হলে চার দিন আগে তাকে আইসিইউতে রাখা হয়।

পুরনো খবর:

ভাষা মতিনের অবস্থার অবনতি