চাঁপাইনবাবগঞ্জে হিউম্যান হলারের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হিউম্যান হলারের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহত এরশাদ (৩২) উপজেলার ঝাউবোনা গ্রামের বাসিন্দা ছিলেন।
কৌশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে চলা হিউম্যান হলারটি এরশাদকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
