কুড়িগ্রামে ভুয়া দাঁতের চিকিৎসকের কারাদণ্ড
কুড়িগ্রাম পৌর এলাকায় এক ভুয়া দাঁতের চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালত এ দণ্ড দেয়।
দণ্ডপ্রাপ্ত এরশাদুল ইসলাম ‘দন্তঘর’ নামে চেম্বার দিয়ে দাঁতের চিকিৎসা করতেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন মিয়া জানান, দুপুরে অভিযান চালিয়ে এরশাদুল ইসলামকে হাতে নাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
