হবিগঞ্জে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকা ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচ জন।
মৃত মুক্তা আক্তার (১২) উপজেলার কুমড়ি গ্রামের মঈন উদ্দিনে মেয়ে এবং কুমড়ি কিন্ডার গার্টেনের ছাত্রী ছিলেন।
বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে নৌকা ভ্রমণে বের হয়। নৌকাটি স্থানীয় হাওড়ে কিছু দূরে যাওয়া মাত্রই অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতারে পাড়ে উঠতে পারলেও পানিতে ডুবে মারা যায় মুক্তা।
