রাজশাহীতে কিশোরের মৃতদেহ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান।
আনুমানিক ১৭ বছর বয়সী ওই কিশোরের পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জী ছিল। তার মাথায় ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বেলা ১১টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
