২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫

গাজীপুরে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 04:08 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

শনিবার রাতে জেলার শ্রীপুর ও টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এ দুই থানার পুলিশ কর্মকর্তারা জানান।

শ্রীপুর থেকে গ্রেপ্তার দুজন হলেন- শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সাখাওয়াত হোসেন (৩০), নেত্রকোনার কলমাকান্দার উপজেলার মো. মোকাররম (২৫) ও বগুড়ার শেরপুরের জাহিদুল ইসলাম (৩০)।

আর টঙ্গীর এরশাদ নগরের বাসিন্দা মো. ওয়াসিম (৩২) ও মো. আনোয়ার হোসেনকে (২৫) টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর মডেল থানার এসআই ফরিদ আহমেদ জানান, শনিবার মধ্যরাতে শ্রীপুর-আনসার রোড এলাকার একটি লাকড়ির দোকানের পাশে ইয়াবা বিক্রি করছিলেন মোকাররম ও সাখাওয়াত। গোপন খবর পেয়ে ১০০ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া তুলা অফিস সংলগ্ন লুৎফর রহমান সড়কের মোড় থেকে আধা কেজি গাঁজাসহ জাহিদুল ইসলামকে আটক করা হয়।

অপরদিকে টঙ্গী থানার এসআই মালেকা বানু জানান, রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ ওয়াসিম এবং ৩২০ পুড়িয়া হেরোইনসহ আনোয়ারকে আটক করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।