২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামকানাইয়ের মৃত্যুতে স্পিকারের শোক

একুশে পদকপ্রাপ্ত লোক সংগীতজ্ঞ ও লোকসংগীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 04:41 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

এক শোক বাণীতে স্পিকার বলেন, “পণ্ডিত রামকানাই দাশ ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের একজন পুরোধা ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি আমৃত্যু সঙ্গীতের সাধনা করে গেছেন এবং সংঙ্গীতাঙ্গনকে করেছেন সমৃদ্ধ।

“সঙ্গীতে তার অনন্য অবদান সঙ্গীতপ্রেমীদের মনে চির জাগরূপ হয়ে থাকবে। তার মৃত্যু সঙ্গীতাঙ্গনের জন্য দারুণ ক্ষতি। এ অপূরনীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হবার নয়।”

Image
পণ্ডিত রামকানাই দাশ

পণ্ডিত রামকানাই দাশ

তিনি পণ্ডিত রামকানাই দাশের আত্মার শান্তি কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আইসিইউতে মারা যান রামকানাই দাশ।

পণ্ডিত রামকানাই দাশের জন্ম ১৯৩৫ সালে, সুনামগঞ্জ জেলায়। লোকসংগীত সংগ্রহে অবদানের জন্য ২০১৪ সালে সরকার তাকে একুশে পদক ভূষিত করে।

রামকানাইয়ের বাবা রসিকলাল দাশ এবং মা দিব্যময়ী দাশও ছিলেন লোকসঙ্গীতের শিল্পী। গাওয়ার পাশাপাশি তিনি গান লিখছেন এবং সুর করেছেন। সেই সঙ্গে শিক্ষক হিসাবে বহু শিল্পী তৈরি করেছেন তিনি।

সংগীতে অবদানের জন্য একুশে পদক ছাড়াও ২০১২ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ‘ফেলোশিপ’ এবং ২০০০ সালে ‘রবীন্দ্র পদক’ পেয়েছেন রামকানাই দাশ।

পুরনো খবর:

পণ্ডিত রামকানাইকে শেষ শ্রদ্ধা
রামকানাই দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রামকানাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক