২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 01:10 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জ কার্পেট মিলের সামনে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওসি ফজলুল করিম বলেন, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়।

গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।