প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব খোকনের চুক্তির মেয়াদ বেড়েছে
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের চুক্তির মেয়াদ বেড়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে খোকনের চুক্তির মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাক্ষেপে (যেটি আগে ঘটে) বাড়ানো হয়েছে।
গত বছরের ১৪ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসাবে চুক্তিতে নিয়োগ পান খোকন।
২১ অগাস্ট গ্রেনেড হামলার দিন সাংবাদিক হিসেবে কর্তব্যরত অবস্থায় আহত হন খোকন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন চ্যানেল আইয়ের হয়ে যুক্তরাষ্ট্রেও কাজ করেছেন।
