২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পিটুনিতে ডাকাত নিহত

ফরিদপুর সদরে ডাকাত সন্দেহে গ্রামবাসী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 05:51 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সোমবার গভীর রাতে মল্লিকপুর গ্রামে নিহত সুজনের (৩৫) পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, রাতে মল্লিকপুরের ইউনুস সরদারের বাড়িতে ৭/৮ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার দিলে ডাকাতরা এলোপাথাড়ি কুপিয়ে গৃহকর্তা ইউনুস সরদার ও তার ভাই আদম সরদারকে আহত করে।

পরে আশপাশের লোকজন এসে ডাকাত সুজনকে পিটুনি দিয়ে পুলিশে দেয়। আহত সুজন চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়ে বলে জানান ওসি মোহসিনুল।

স্থানীয় ইউপি সদস্য মো. খসরু শেখ জানান, ডাকাতের হামলায় আহত গৃহকর্তা ইউনুস সরদার ও তার ভাই আদম সরদারকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।