২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 10:49 AM

Updated : 13 Oct 2022, 12:30 PM

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা পৌঁছান রাষ্ট্রপতি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানে যাত্রার সময় রাষ্ট্রপতি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।”

গত ১৭ অগাস্ট যুক্তরাজ্য যান আবদুল হামিদ।

৭০ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।