২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ৬ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

সুনামগঞ্জের লাউয়ের গড় সীমান্ত থেকে ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

রোববার বিকাল ৪টার দিকে ধরে নিয়ে যাওয়া ছয়জনই কয়লা শ্রমিক বলে জানা গেছে।

এরা হলেন তাহিরপুর উপজেলার সায়দাবাদ এলাকার কালা মিয়া (১৯), লাউয়ের গড় এলাকার তকির হোসন (১৮), জানে আলম (১৯), মো. মুরছালিন (১৮), মোক্তার হোসন (২০) ও মেজবাহ উদ্দিন (৩৫)।

বিজিবি -৮ এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাউয়ের গড় সীমান্ত এলাকার জাদুকাটা নদীতে কয়লা আনতে গিয়ে ভুল করে ভারতীয় সীমানায় প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

বাংলাদেশিদের ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।