২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 08:19 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

নিহত ফরহাদ আক্তার বিউটি (২৪) ঢেবার দক্ষিণ পাড় এলাকার স্বামী আবুল হাসান পারভেজের স্ত্রী।

রোববার বিকালে ঢেবার দক্ষিণ পাড়ে বারেক হাজী বাড়ির খালেক কলোনি থেকে তার লাশ উদ্ধার হয়।

ডবলমুরিং থানার এসআই প্রিটন সরকার জানান, নিহতের স্বামী আবুল হাসানকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায় বিউটির লাশ।”

এসআই প্রিটন জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।