২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক 

যশোরের বেনাপোলে ফেনসিডিল ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 08:52 AM

Updated : 22 Aug 2022, 06:55 PM

আটক আলমগীর হোসেন (৪২) বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের সামসুর রহমানের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, রোববার রাতে গোপন সংবাদ পেয়ে কাগজপুকুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি স’ মিলের পাশ থেকে আলমগীরকে আটক করা হয়।

“তার দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা পাওয়া যায়।”

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।