২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্র থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

জামালপুর সদরে নদী থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

জামালপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, রোববার দুপুরে বানারপাড় এলাকায় আজাহারুল ইসলাম হৃদয়ের (২০) লাশ পাওয়া যায়।

হৃদয় সদর উপজেলার জয়রামপুর গ্রামের ফারুক আহমেদ রতনের ছেলে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হৃদয়ের বন্ধু কনক (২১) ও নিশাদকে (২০) আটক করেছে।

এসআই রফিকুল বলেন, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন হৃদয়। বন্ধুদের দেয়া তথ্য অনুসারে রাতে হৃদয়ের মোটরসাইকেল এবং রোববার দুপুরে ব্রহ্মপুত্র থেকে লাশ উদ্ধার করা হয়।   

তিনি বলেন, তাকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হৃদয়ের চাচা মজিবুর রহমান অভিযোগ করেন, হৃদয়কে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।