২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধ ভেঙ্গে ফুলগাজীর ১০ গ্রাম প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে মুহুরী ও কহুয়া নদীর পানিতে ফেনীর ফুলগাজী উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তায় পানি ওঠায় ফেনীর সঙ্গে পরশুরাম ও ফুলগাজীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

মুহুরী নদীর পানি বিপদ সীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব এলাকার ১০-১২ হাজার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, শুক্রবার সকালে শ্রীপুর ও ঘনিয়া মোড়া অংশের প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, গোসাইপুর, শালধর, নিলক্ষী, বিজয়পুর, লাঙ্গলমোড়া, নাপিত কোনা, ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে।

পানিতে তলিয়ে গেছে ওইসক গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ও দুই শতাধিক মাছের খামার।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, বৃষ্টি বন্ধ হলে উত্তর শ্রীপুর গ্রামের মুহুরী ও কহুয়া নদীর ঘনিয়ামোড়া বাঁধের মেরামত কাজ শুরু হবে।