২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদ চালু

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজ্ঞান অনুষদ চালু করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

একই সঙ্গে ৬টি ডিগ্রিও প্রবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ডিগ্রিগুলো হলো- বিজ্ঞান অনুষদের আওতায় রসায়ন, পদার্থ বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যানে বিএসসি অনার্স। ইজ্ঞিনিয়ারিং অনুষদের আওতায় বিএসসি অনার্স (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং বিজনেস স্টাডিজের আওতায় অর্থনীতিতে অনার্স ডিগ্রী।

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন চালু হওয়া বিষয়গুলোতে পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম শুরু হবে।