ভোমরায় ইবোলা প্রতিরোধে মেডিকেল ক্যাম্প
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ইবোলা ভাইরাস প্রতিরোধে বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বুধবার সকাল থেকেই এই ক্যাম্পে ভারত থেকে আসা যাত্রীদের শরীরে ইবোলা ভাইরাস শনাক্তকরণের কাজ শুরু হয় বলে চিকিৎসকরা জানান।
মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন সদর হাসপাতালের আরএমও ডা. মারুফ হাসান, মেডিকেল অফিসার ডা. সুশান্ত সরকা, দুজন স্বাস্থ্য সহকারী ও একজন স্বাস্থ্য পরিদর্শক।
তিনি বলেন, “ক্যাম্পে শুধু ইবোলা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হবে। ইবোলা ধরা পড়লে আক্রান্ত ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হবে।”
