ফেনীতে গৃহকর্মীর লাশ উদ্ধার
ফেনী সদরের মহিপাল থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে গৃহকর্তা শাহ আলম এমরান ভূঞার বাড়িতে মারজান আক্তারের (১৬) লাশ পাওয়া যায়।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, সিলিং ফ্যানের সয্গে ওড়না দিয়ে ঝুলন্ত মারজানকে দেখে ঘরের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “মারজান আক্তারের শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে, তাতে আমাদের ধারণা তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।”
প্রাথমিকভাবে গৃহকর্মীর নাম ছাড়া অন্য কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
