২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন হাজার ইয়াবা জব্দ, তরুণীসহ আটক ৩

চট্টগ্রাম রেল স্টেশনে পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ ঢাকাগামী তিন যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ, যাদের মধ্যে একজন তরুণী।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 01:32 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে প্লাটফর্ম থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই জন একে অপরকে চাচা-ভাতিজি বলে পরিচয় দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইউসুফ (৪২) ও তার কথিত ভাতিজি আসমা বেগম (১৮) এবং বেলাল মিয়া (৩৮)।

মাদকগুলো তারা ঢাকায় নেয়ার জন্য স্টেশনে এসেছিল বলেও জানান এসআই নুরুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালের দিকে দুই হাজার ১৬০ পিস ইয়াবাসহ ঢাকারযাত্রী বেলালকে গ্রেপ্তার করা হয়। মাদকগুলো বেলালের বাম হাঁঠুতে বাঁধা ছিল।

এর আগে রাতের ট্রেনে ঢাকা যাওয়ার জন্য ইউসুফ ও আসমা স্টেশনে আসে। এসময় দুজনকে আটক করে আসমার ব্যাগে ও ইউসুফের শরীরে তল্লাশি করে এক হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই নুরুল ইসলাম।