সাতক্ষীরা সদরের ওসির বিরুদ্ধে মামলা
আইনজীবীকে হুমকি ও গ্রেপ্তার চেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিচারক শহীদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শিমুল বিশ্বাসকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদী অ্যাডভোকেট শাহ আলম জানান, আইনজীবী ও সাংবাদিকদের সম্পর্কে কটূক্তি করায় সদর থানার এসআই হেকমত আলীর বিরুদ্ধে সোমবার আদালতে তিনি একটি ফৌজদারি মামলা করেন।
এর জেরে ওইদিন বিকালে ওসি ইনামুল হক আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে বিনা অনুমতিতে ঢুকে তাকে ভয়ভীতি দেখান ও গ্রেপ্তারের চেষ্টা করেন।
এ ব্যাপারে গত রোববার আইনজীবী সমিতির কার্যালয়ে এক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী
ওসির বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০৫/৫০৬ এর (২য় অনু.)/১১৪/৩৪ ধারায় মামলা করা হয় বলে জানান তিনি।
