২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে খুন: অপহৃত বোন উদ্ধার

জয়পুরহাটে ভাইকে হত্যা করে অপহরণ করে নিয়ে যাওয়া ছোট বোনকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হত্যা ও অপহরণের মূল হোতাকে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 11:32 AM

Updated : 25 Apr 2022, 04:24 PM

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, শনিবার গভীর রাতে সদর উপজেলার বাদশা বাজারের একটি বাড়ি থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারী শিপনকে গ্রেপ্তার করা হয়।

শিপন জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে।

মেয়েটির বাবা আবু তালেবের দাবি, আরেক স্ত্রী থাকার পরও শিপন তার মেয়েকে বিয়ে করেছিল। বিষয়টি জানার পর তারা মেয়েকে নিজেদের কাছে এনে রেখেছিলেন। 

শুক্রবার রাতে সদর উপজেলার দোগাছী-পাকুড়তলী গ্রামে মেয়েটির বাড়িতে গিয়ে শিপনসহ ১০/১২ জনের একটি দল তাকে অপহরণের চেষ্টা চালায়।

সে সময় মেয়েটির বড় ভাই সবুজ (২৪) বাধা দিয়ে অপহরণকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যার পর মেয়েটিকে তুলে নিয়ে যায়।

ঘটনার দিন রাতেই পাঁচ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ ব্যাপারে শনিবার রাতে নিহতের মামা হাফিজার রহমান জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন।

পুরনো খবর:

ভাইকে খুন করে বোনকে অপহরণ