২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর মহানগরীতে তৈরি পোশাক কারখানা আগুনে পুড়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শনিবার বিকেলে গাজীপুরার সাতাইশ রোডে চৈতী কমপ্লেক্সের ৪র্থ তলায় এফ এস সোয়েটার্স লিমিটেডে আগুন লাগে।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চৈতী কমপ্লেক্সের ৮তলা ভবনের ৪র্থ তলায় এফ এস সোয়েটার্স কারখানায় আগুনের সূত্রপাত হয়।  পরে তা ৫ম তলায়ও ছড়িয়ে পড়ে।

“গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত না হলেও বিপুল পরিমান তৈরি কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে।”

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির  পরিমান জানা যায়নি।