২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্র-শনি রাঙামাটিতে অবরোধ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের সফরের প্রতিবাদে শুক্রবার ও শনিবার রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পার্বত্য সম-অধিকার আন্দোলনসহ ছয়টি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাঙামাটি প্রতিনিধি, বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরের করাতকল শ্রমিক সংগঠনের কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

একই ঘটনায় বান্দরবানেও চার দিনব্যাপী অবরোধ ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও কর্মসূচি ঘোষণা করেন পার্বত্য সমঅধিকার আন্দোলনের নেতা পেয়ার আহম্মেদ খান।

অবরোধ আহ্বানকারী অন্য সংগঠনগুলো হল পার্বত্য গণ পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য সমঅধিকার ছাত্র আন্দোলন ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

সংবাদ সন্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশনকে ‘বিতর্কিত’ ও ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তাদের পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিহত করার লক্ষ্যে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয় বলে জানানো হয়।

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন স্থাপনকে কেন্দ্র করে গত ১০ জুন পাহাড়িদের সঙ্গে পুলিশ ও বাঙালি শ্রমিকদের সংঘর্ষ হয়। এই ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় নারীসহ ৭ জন এখনো কারাগারে আটক রয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশনের প্রতিনিধি দল পার্বত্য জেলাগুলো সফর করছে। খাগড়াছড়ি সফর শেষে শুক্রবার তাদের রাঙামাটি যাওয়ার কথা রয়েছে। এরপর শনিবার (৫ জুলাই) যাবেন বান্দরবান।