সিলেটে জমি নিয়ে বিরোধে চাচা খুন
সিলেটের ওসমানীনগরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে নিহত হয়েছেন চাচা।
নিহত কদরিছ আলী (৫৯) তিলাপাড়া গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে।
ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সনক কন্তি দে জানান, কদরিছ আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল ভাই মদরিছ আলীর। সকাল ৯ টার দিকে এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে মদরিছের ছেলে উস্তার আলী (৩৫) চাচার মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কদরিছ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর থেকে উস্তার আলী পলাতক রয়েছে বলে জানান তিনি।
