চট্টগ্রামে নিহত পোশাক শ্রমিকদের পরিবারকে চেক প্রদান
চট্টগ্রামে তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় মারা যাওয়া শ্রমিক-কর্মচারীদের পরিবারের সদস্যদের হাতে ৩৪টি গ্রুপ বীমার চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান, পরিচালক আবদুল ওয়াহাব, সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাদী, সাব্বির মোস্তফা, অঞ্জন শেখর দাশ, এম ডি এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
