২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীর ভেঙে যমুনায় পড়ে কৃষকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার তীরে ঘাস কাটার সময় পড়ে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শনিবার এ ঘটনায় মৃত রইচ উদ্দিন (৫৫) তাইর গ্রামের সদর আলী শেখের ছেলে।  

স্থানীয় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাদল জানান, সকাল ৯টায় বাড়ির পাশে যমুনা নদীর তীরে ঘাস কাটার সময় নদীর তীর ভেঙে পানিতে পড়ে যান রইচ উদ্দিন।  

এরপর পানির ঘূর্ণিতে পড়ে ডুবে যান, পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।