২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের সঙ্গে চিকিৎসকের ‘দুর্ব্যবহার’

ভোলা সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 08:29 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি কামরুল ইসলাম এ ঘটনার শিকার হয়।

সাংবাদিক কামরুল ইসলাম জানান, বাংলাবাজার এলাকা থেকে পানিতে ডুবে মারা যাওয়া আড়াই বছরের এক শিশুকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে শুনে তিনি সংবাদ সংগ্রহের জন্য  হাসপাতালে যান।

তিনি দূর থেকে ভিডিও ফুটেজ নেয়ার চেষ্টা করলে হাসপাতালের চিকিৎসক বুলবুল আক্তার বনি তাকে বাধা দেন।

“সাংবাদিক পরিচয় দেয়ার পর উত্তেজিত হয়ে ওই চিকিৎসক আমার পরিচয়পত্র দেখতে চান। আমি পরিচয়পত্র দেখালে তিনি তা ছুঁড়ে ফেলেন।”

ভোলার সিভিল সার্জন ফরিদ আহমেদ এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান সাংবাদিক কামরুল।

ডা. বুলবুল আক্তার বনি কার্ড ছুড়ে ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, তেমন কিছু নয়।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সামসুল আলম মিঠু, ভোলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আহাদ চৌধুরী তুহিন।

তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।